বিজয়ের সমালোচকদের ওপর খাঁড়া কেন, মাদ্রাজ হাই কোর্টের কড়া বার্তা!

বার্তা ডেস্কঃ

ক্ষমতায় থাকা দল নয়, পুলিশের মূল দায়িত্ব সংবিধান ও রাষ্ট্রের সেবা করা—এমনটাই স্পষ্ট জানাল মাদ্রাজ হাই কোর্ট। টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় এক ডিএমকে কাউন্সিলরের আগাম জামিন মঞ্জুর করে এই পর্যবেক্ষণ দিয়েছে আদালত। বিচারপতি এন রমেশের বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছে, রাজনৈতিক দলগুলির একে অপরকে লক্ষ্য করে ট্রল করা বা ব্যক্তিগত আক্রমণ চালানো বর্তমান রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে বিরোধী দলগুলির বিরুদ্ধে পুলিশ যতটা সক্রিয় ভূমিকা নেয়, শাসক দলের নেতাদের বেলায় সেই তত্পরতা দেখা যায় না। পুলিশের এই পক্ষপাতমূলক আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত মনে করিয়ে দিয়েছে যে সরকার সাময়িক, কিন্তু রাষ্ট্র চিরস্থায়ী।

সংবাদমাধ্যমের সামনে বা ভিআইপিদের সঙ্গে পুলিশের ভালো ব্যবহারই প্রকৃত দক্ষতার মাপকাঠি হতে পারে না। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সাধারণ মানুষের সঙ্গে নিভৃতে বা ক্যামেরার আড়ালে পুলিশ কেমন আচরণ করছে, সেটাই তাদের প্রকৃত কার্যকারিতা ও নিরপেক্ষতার আসল পরীক্ষা। রাজনৈতিক ক্ষমতার তোয়াক্কা না করে নিরপেক্ষভাবে সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য তামিলনাড়ু পুলিশ বাহিনীকে কঠোর বার্তা দিয়েছে হাই কোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *