ধনতেরসে এই ৭ জিনিস ঘরে আনলেই ফিরবে ভাগ্য!

বার্তা ডেস্কঃ

প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে উদযাপিত হয় ধনতেরাস উৎসব। এই পবিত্র দিনে ভগবান ধন্বন্তরী এবং কুবের মহারাজের আরাধনা করলে গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে নতুন জিনিস ক্রয় করলে ধন-সম্পদ বৃদ্ধি পায়। তবে বহুমূল্য সোনা বা রুপা কেনা সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই সাধ্যের মধ্যে থেকে কিছু অত্যন্ত শুভ ও সাশ্রয়ী জিনিস ঘরে এনেও এই বিশেষ তিথির পূর্ণ ফল লাভ করা সম্ভব।

ধনতেরাসের দিন বাজারে গিয়ে সোনা বা রুপার বিকল্প হিসেবে বেশ কিছু অর্থকরী ও মাঙ্গলিক বস্তু কেনা অত্যন্ত লাভজনক। এই তালিকায় রয়েছে গোমতী চক্র, কড়ি, শঙ্খ, মাটির তৈরি আলাদা গণেশ-লক্ষ্মীর মূর্তি, নতুন ঝাড়ু, পিতল বা তামার বাসনপত্র এবং গোটা ধনে। এই সামগ্রীগুলি নিয়মনিষ্ঠার সঙ্গে দীপাবলির পুজোয় ব্যবহার করলে এবং অর্পণ করলে ঘরে অন্ন ও লক্ষ্মীর কৃপা বজায় থাকে। এর ফলে সমস্ত আর্থিক সংকট কেটে গিয়ে পরিবারের সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *