নির্বাচন কমিশনারদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট!
বার্তা ডেস্কঃ
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আজীবন আইনি রক্ষাকবচ প্রদানের বৈধতা নিয়ে কেন্দ্র সরকারের কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশন আইনের অধীনে কমিশনারদের এই বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে, যার ফলে তাঁরা পদে থাকাকালীন বা অবসান ঘটলেও তাঁদের কাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা যায় না। প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ এই সংক্রান্ত একটি পিটিশনের শুনানি করে কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে।
আইনজীবী অরুণ কুমার আগরওয়ালের দায়ের করা পিটিশনে দাবি করা হয়েছে, এই রক্ষাকবচে কোনও ব্যতিক্রম না থাকায় অসাধু বা এক্তিয়ার বহির্ভূত কাজের ক্ষেত্রেও কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। অতীতে এই সুরক্ষা ছাড়াই নির্বাচন কমিশনাররা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে পিটিশনে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি, এসআইআর (SIR) সংক্রান্ত মামলার শুনানিমঞ্চে দিল্লির ভোট প্রসঙ্গ টেনে ভোটারদের হেনস্তার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।