২ সেকেন্ড অন্তর পিঠে নখ! লাদাখ কাণ্ডের কোন সিক্রেট ফাঁস করলেন সইফ-করিনা?
November 5, 2026
বার্তা ডেস্কঃ
‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে হাজির হয়ে নিজেদের ব্যক্তিগত জীবনের এক মজার গল্প ফাঁস করলেন তারকা দম্পতি সইফ আলি খান ও করিনা কাপুর। ২০০৭ বা ২০০৮ সালে লাদাখে ‘তাশান’ সিনেমার শুটিংয়ের সময় শুটিং টিমের পরামর্শে করিনাকে বাইক রাইডে নিয়ে গিয়েছিলেন সইফ। করিনা বাইক ভালোবাসেন জানালেও, রাইড শুরু হতেই আসল সত্যিটা সামনে আসে।
বলিউড নবাব জানান, বাইক চলার সময় প্রতি দুই সেকেন্ড অন্তর তাঁর পিঠে নখ বসিয়ে করিনা ভয় পেয়ে চিৎকার করতে থাকেন এবং থামতে বলেন। রাইড শেষে করিনা স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আদপে বাইক রাইড একদমই পছন্দ করেন না। সইফ ও করিনার মুখে এই মজার অভিজ্ঞতা শোনার পর সঞ্চালক অমিতাভ বচ্চনও বেশ অবাক হয়ে যান এবং হাসিতে ফেটে পড়েন।