সম্পর্কের টানাপোড়েন আর নয়, গোয়ায় চালু হচ্ছে দাম্পত্য জীবনের বিশেষ কোর্স!

বার্তা ডেস্কঃ

যত দিন যাচ্ছে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়ার পাশাপাশি কমছে দাম্পত্য সম্পর্কের আয়ু, সামান্য সমস্যাতেই সম্পর্ক পরিণতি পাচ্ছে বিচ্ছেদে, আর এই সমস্যা থেকে রেহাই পেতে গোয়া কলেজ অফ হোম সায়েন্স আগামী ডিসেম্বরে একটি সার্টিফিকেট কোর্স চালু করতে চলেছে, যেখানে কলেজ পড়ুয়ারা বৈবাহিক সম্পর্কে মানিয়ে চলা ও বোঝাপড়ার নানা পাঠ পাবেন। সারা বিশ্বের মতো গোয়াতেও হু হু করে বাড়ছে বিবাহবিচ্ছেদের সংখ্যা, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজ্যটির আদালতে তিন হাজারের বেশি বিবাহবিচ্ছেদের মামলা রুজু হওয়ায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এই কোর্স চালুর ঘোষণা করেছেন এবং বিয়ের আগে যথাযথ কাউন্সেলিংয়ের ফলে ভবিষ্যৎ দম্পতিদের বিচ্ছেদ ঠেকানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

অধ্যাপক নাদিশা কোয়েলহোর মতে বহু অল্পবয়সি যুগল মানসিকভাবে পরিণত না হওয়ার ফলে তড়িঘড়ি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, তাই ২০০৭ সাল থেকে এই ধরনের বিষয় পড়ানো শুরু হলেও এই নতুন সার্টিফিকেট কোর্সটি করলে বৈবাহিক জীবনের জটিলতা তুলনামূলকভাবে লঘু বলে মনে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *