খড়গপুরে দেড় কোটি টাকা উদ্ধার, গ্রেপ্তার ১!

বার্তা ডেস্কঃ

খড়গপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১ কোটি ৪০ লক্ষ নগদ টাকা সহ রাহুল সোনি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। বুধবার সকালে টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাঁকে আটক করা হয়। তল্লাশির পর তাঁর দুটি ব্যাগ থেকে ৫০০ টাকার ৫ লক্ষ টাকার একাধিক বান্ডিল উদ্ধার করা হয়। টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি টাটানগর থেকে জনশতাব্দী এক্সপ্রেসে চেপে হাওড়া যাচ্ছিলেন এবং খড়গপুর স্টেশনে নেমে পড়েন। পুলিশ সূত্রে জানা গেছে, টাটানগরের কোনো এক ব্যক্তির কাছ থেকে এই বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে তা হাওড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই অর্থের উৎস কী এবং এর নেপথ্যে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে খড়গপুর জিআরপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *