এক লক্ষ চাকরির নয়া গ্যারান্টি, মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বপ্নপূরণ!

বার্তা ডেস্কঃ

বুধবার নবান্ন সভাঘরে সমবায় ইন্সপেক্টর পদে নবনিযুক্ত কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে বিগত তৃণমূল সরকারকে নিশানা করে তিনি স্পষ্ট জানান, আগের সরকারের নিয়োগের ভুল ও অনিয়মের পুনরাবৃত্তি এই সরকারের আমলে হবে না। সমবায়কে ‘চতুর্থ সরকার’ ও বিকল্প অর্থনীতি হিসেবে আখ্যা দিয়ে তিনি দাবি করেন, গত ১৫ বছরে এই ক্ষেত্রের উন্নয়নে কোনও কাজ হয়নি। আইনি জট কাটিয়ে প্রশাসনিক স্বচ্ছতার পথেই এই আটকে থাকা নিয়োগ সম্ভব হয়েছে।

রাজ্যে মোট এক লক্ষ বেকারের হাতে স্থায়ী সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া এই সরকারের মূল লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যে ইতিমধ্যেই শিক্ষক, পুলিশ, গ্রাম পঞ্চায়েত ও সমবায় দফতর মিলিয়ে মোট ৬৩,৪৯৬ জনের হাতে সফলভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে, যার মধ্যে ৬০,৮৩৮টিই সম্পূর্ণ স্থায়ী পদ। ২০২৭ সালের ৮ মে-র মধ্যে নির্ধারিত এই বিশাল লক্ষ্যমাত্রা ছোঁয়ার প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনেও সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে রাজ্য সরকারের এই নিয়োগপ্রক্রিয়া অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *