বইমেলার প্রস্তুতি তুঙ্গে, ১২টি সাব কমিটি গড়ে বড় চমক গিল্ডের!

বার্তা ডেস্কঃ

 

২২ জানুয়ারি শুরু কলকাতা বইমেলা, প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা বইমেলা। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই মেলার প্রস্তুতি নিয়ে গিল্ড এবং উপদেষ্টা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিন গিল্ডের পক্ষ থেকে সাব-কমিটির জন্য প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয় এবং সেই তালিকা উপদেষ্টা কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। উপদেষ্টা কমিটির তরফেও ওই সাব-কমিটিতে সদস্য নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গিল্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সভাপতি সুধাংশুশেখর দে, কোষাধ্যক্ষ রঞ্জনকুমার সরকার ও যুগ্ম-সম্পাদক শুভঙ্কর দে। এছাড়া উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি এবং ন্যাশনাল বুক ট্রাস্টের অরিন্দম মুখোপাধ্যায়সহ সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এবারের বইমেলার ফোকাল থিম কান্ট্রি হিসেবে ভারতকে নির্বাচিত করা হয়েছে এবং সেই মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিন উভয় পক্ষের মধ্যে মেলার থিম নিয়ে প্রাথমিক আলোচনা হয়। এছাড়া, বইমেলায় কোনো বিতর্কিত বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে এমন বই রাখা নিয়ে একটি প্রসঙ্গ উত্থাপিত হলেও, এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *