নয়া প্রজন্মের বিনিয়োগে পারফর্মিং ক্রেডিট, লাভের সুযোগ ও ঝুঁকি কতখানি?

বার্তা ডেস্কঃ

বিনিয়োগের দুনিয়ায় নতুন প্রজন্মের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে পারফর্মিং ক্রেডিট। ঐতিহ্যবাহী বন্ড বা ডিবেঞ্চারের তুলনায় ভালো রিটার্ন বা ইল্ড পাওয়ার সুযোগ থাকায় বহু বিনিয়োগকারী এখন এই ঋণপত্রের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ম্যাভেনার্ক অ্যাডভাইসার্স প্রাইভেট লিমিটেডের সিইও এবং কো-ফাউন্ডার পল্লবী ঘোষের মতে, পারফর্মিং ক্রেডিট এমন এক ধরনের ঋণ যেখানে ঋণগ্রহীতা নিয়মিত সুদ ও মূলধন শোধ করেন এবং ঋণ পরিশোধে বড় কোনো সমস্যা থাকে না। এর মাধ্যমে বিনিয়োগকারীরা নির্দিষ্ট নীতি অনুযায়ী নির্ধারিত আয় বা ফিক্সড ইনকাম পাওয়ার সুযোগ পান, যা পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে সাহায্য করে।

তবে কেবল বিজ্ঞাপিত ইল্ড বা চটকদার বিজ্ঞাপন দেখে বিনিয়োগে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ঋণগ্রহীতার ক্রেডিট প্রোফাইল, ঋণের মেয়াদ, সুদের হার এবং রিেমমেন্ট শিডিউল ভালোভাবে খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে সম্ভাব্য ক্রেডিট রিস্ক এবং লিকুইডিটি রিস্কের বিষয়টিও মাথায় রাখতে হবে, যাতে হঠাৎ প্রয়োজনে টাকা তোলার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি না হয়। নিজের আর্থিক লক্ষ্য এবং সময়সীমার সঙ্গে মিলিয়ে বুঝে শুনে লগ্নি করলে তবেই এর সুফল পাওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *