রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, এবার জরুরি প্রয়োজনে মিলবে অগ্রিম বেতন!

বার্তা ডেস্কঃ

চিকিৎসা, সন্তানের পড়াশোনা কিংবা আকস্মিক আর্থিক সংকট মেটাতে এবার অগ্রিম বেতন তোলার সুযোগ দিয়ে নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিমের মাধ্যমে গ্রুপ এ থেকে ডি পর্যন্ত স্থায়ী কর্মীরা শর্তসাপেক্ষে এই সুবিধা পাবেন। অর্থ দপ্তরের ই-গভর্ন্যান্স গ্রুপের মাধ্যমে সম্পূর্ণ ব্যবস্থাটি পরিচালিত হবে। প্রকল্পটিকে মূলত স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি এই দুই ভাগে ভাগ করা হয়েছে।

স্বল্পমেয়াদি ব্যবস্থার ক্ষেত্রে কর্মীরা সংশ্লিষ্ট মাসের বেতনের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম পেতে পারেন, যা ৬০ দিন বা পরবর্তী বেতন চক্রের মধ্যে সুদহীনভাবে পরিশোধ করতে হবে। অন্যদিকে দীর্ঘমেয়াদি ব্যবস্থায় সর্বোচ্চ ৬০ মাস পর্যন্ত কিস্তিতে টাকা মেটানোর সুযোগ মিলবে, যা মাসিক বেতনের ৩০ গুণ পর্যন্ত হতে পারে। ডব্লিউবিআইএফএমএস এবং এইচআরএমএস পোর্টালের সঙ্গে যুক্ত এই প্রক্রিয়ায় কর্মীর ডিজিটাল সম্মতির ভিত্তিতে সরাসরি বেতন থেকে কিস্তির টাকা কেটে নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *