শিয়ালদহ ডিভিশনের বড় সিদ্ধান্ত, বন্ধ হলো রেলগেট!

বার্তা ডেস্কঃ

 

জিয়াগঞ্জ-ভাগলাগোলা রুটে চিরতরে বন্ধ রেলগেট, যাতায়াতের বিকল্প হিসেবে চালু সাবওয়ে

নিজস্ব প্রতিবেদন: যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে জিয়াগঞ্জ ও ভাগলাগোলা স্টেশনের মধ্যবর্তী ২০৮/১৯-২১ কিলোমিটার পয়েন্টে অবস্থিত লেভেল ক্রসিংটি চিরতরে বন্ধ করে দিল রেল কর্তৃপক্ষ। ওই এলাকায় নবনির্মিত ‘লিমিটেড হাইট সাবওয়ে’ (LHS) চালু হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল সূত্রে জানা গেছে, এতদিন ওই লেভেল ক্রসিং দিয়ে যাতায়াত করতে গিয়ে স্থানীয় পথচারী ও যানবাহনকে নিয়মিত ঝুঁকি নিতে হতো। যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে রেল কর্তৃপক্ষ ওই স্থানে আধুনিক সাবওয়ে নির্মাণ করেছে। এখন থেকে ওই রুটের সমস্ত যানবাহন ও পথচারীদের যাতায়াতের জন্য এই সাবওয়ে ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।

লেভেল ক্রসিংটি যাতে পুনরায় ব্যবহার করা না যায়, সেজন্য রেল প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ক্রসিংয়ের দু’পাশের রাস্তায় বড় ধরনের খননকাজ চালানো হয়েছে, যাতে কোনো যানবাহন চলাচল করতে না পারে। এছাড়া, অননুমোদিত পারাপার রুখতে ওই স্থানে রেল পোস্ট ফেন্সিং বা মজবুত বেড়া বসানো হয়েছে।

রেল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাঁদের মতে, রেলগেটের ঝুঁকি এড়াতে সাবওয়ে নির্মাণ ও তা স্থায়ীভাবে বন্ধ করার ফলে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *