চালের ব্যবসার আড়ালে হাওয়ালা কারবার, কলকাতার চার জায়গায় ইডি-র অভিযান
November 6, 2026
চালের ব্যবসার আড়ালে ইন্টারনেটের মাধ্যমে হাওয়ালার কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে ব্যবসায়ী শ্যামল ব্যাপারীর খোঁজে কলকাতা ও তার সংলগ্ন চারটি এলাকায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সকালে লেকটাউন ও কামালগাজি সহ একাধিক স্থানে একযোগে এই তল্লাশি চালানো হয়। গুয়াহাটিতে দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই পদক্ষেপ করেছে।
কামালগাজিতে ব্যবসায়ীর মূল অফিস ঘিরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও এখনও তাঁর সন্ধান মেলেনি। চালের আমদানি-রফতানির আড়ালে সাইবার অপরাধ ও হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা।