দেশবিরোধী তকমা আর বিদেশ সফর, রাহুল গান্ধীকে নিয়ে বিস্ফোরক কিরেন রিজিজু!

বার্তা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কের আহ্বানের মাঝেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ৭ দফার একগুচ্ছ পরামর্শ দিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এক্স হ্যান্ডলে রাহুলকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস যদি নির্বাচনে ভালো ফল করতে চায়, তবে তাঁর ঘনঘন গোপন বিদেশ যাত্রা এবং ভারতবিরোধীদের সঙ্গে সাক্ষাৎ অবিলম্বে বন্ধ করা উচিত। পাশাপাশি, ভারতে বেশি সময় কাটানো, প্রবীণদের শ্রদ্ধা করা এবং বিজেপি ও আরএসএস-এর প্রতি ঘৃণা না রেখে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখার আহ্বান জানান রিজিজু। সংসদকে বেশি গুরুত্ব দেওয়া এবং সাংসদদের আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, কিছু শক্তি দেশকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে এবং তিনি রাহুলের বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলে জানতে চান বিদেশে গোপনে কার সঙ্গে বৈঠক হচ্ছে। এর জবাবে রাহুল গান্ধী পালটা দাবি করেন, বিদেশি সহায়তায় প্রধানমন্ত্রী হয়েছেন মোদি। উল্লেখ্য, এই রাজনৈতিক তরজার আবহেই প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কসভায় আহ্বান জানিয়েছেন কংগ্রেস সাংসদ, যা ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র জল্পনা ও বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *