ফুটবল ইতিহাসে নজিরবিহীন কাণ্ড! এক ম্যাচে ৫৩ লাল কার্ড দেখে হতবাক বিশ্ব
বার্তা ডেস্কঃ
ব্রাজিলের একটি অনূর্ধ্ব-২০ ক্লাব টুর্নামেন্টে উবেরলান্ডিয়া এবং মামোরে দলের ম্যাচে নজিরবিহীন সংঘর্ষের ঘটনা ঘটে। ম্যাচের ৫৪ মিনিটে মামোরে দল এগিয়ে যাওয়ার পর এক ফুটবলার বিপক্ষের ডাগআউটের দিকে গিয়ে কটাক্ষ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে দুই দলের খেলোয়াড়, রিজার্ভ বেঞ্চের সদস্য, কোচ, সাপোর্ট স্টাফ এবং কর্তারা মাঠে নেমে তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এমনকি বল বয়রাও এই সংঘর্ষে অংশ নেয় এবং মাঠের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত মিলিটারি পুলিশ ডেকে পরিস্থিতি শান্ত করতে প্রায় ৪০ মিনিট সময় লেগে যায়।
এই চরম বিশৃঙ্খলার জেরে ম্যাচের রেফারি মোট ৫৩টি লাল কার্ড দেখান, যার মধ্যে ৪৩ জন ফুটবলার, ৮ জন সাপোর্ট স্টাফ এবং ২ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। এর আগে ২০১১ সালে আর্জেন্টিনার একটি ক্লাব ম্যাচে সর্বাধিক ৩৬টি লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল। এই ঘটনার মাধ্যমে ব্রাজিলের ওই ম্যাচটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন লজ্জার নজির সৃষ্টি করেছে। ফুটবল মহলে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।