দীপাবলিতে বাজিমাত, ধোঁয়াহীন বাজি ও রঙিন চড়কির ছোঁয়ায় জমবে উৎসব!

বার্তা ডেস্কঃ

সুপ্রিম কোর্টের নির্দেশিকায় পরিবেশবান্ধব বাজি ফাটানোর অনুমতি মিলতেই তুঙ্গে উঠেছে দীপাবলির কেনাকাটা। শিশুদের মন জয় করতে বাজারে এসেছে বারুদহীন ও ধোঁয়াহীন স্ন্যাপ ক্র্যাকার্স, যা মাটিতে ছুড়ে ফেললেই সামান্য শব্দ হয়। পাশাপাশি, মাটিতে ঘোরার সময় লাল, নীল ও সবুজ রঙ বদলানো চড়কি এবং চোখ ধাঁধানো ম্যাজিক ফাউন্টেনের চাহিদা রয়েছে তুঙ্গে। আলো ও হালকা শব্দের টানে ছোটদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ক্র্যাকিং স্পার্কলার্স এবং আকাশে ৩০ থেকে ৫০ বার পর্যন্ত ফোটা মিষ্টি শব্দের মিউজিক্যাল শেল।

কালীপুজোর আগে দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মহেশতলার বলরামপুর ও চিংড়িপোতার বাজি বাজারে ব্যবসায়ীদের ব্যস্ততা এখন চরমে। রকমারি আলোর বাজির সম্ভারে এবার লাইটিং লোটাস ও গদার মতো চমকপ্রদ বাজিগুলির চাহিদা সবচেয়ে বেশি। আলোর এই রকমারি সমারোহের জেরে শব্দবাজির চাহিদা অনেকটাই কমেছে বলে জানিয়েছেন আতসবাজি শ্রমিক ও ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *