সরকারি কর্মীদের ছুটি কমছে, বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী!

রাজ্যে সরকারি ছুটির সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৪০ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবং দপ্তরে কর্মসংস্কৃতি ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দপ্তরকে নতুন করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হলেও কোন দিনগুলো বাদ পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরের প্রস্তাবিত ৪৫ দিনের তালিকাও প্রত্যাখ্যান করে ছুটির সংখ্যা ৪০-এ সীমাবদ্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক কাজকর্ম দ্রুত সম্পন্ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *