প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, শোকস্তব্ধ বঙ্গ রাজনীতি!

রাজ্যের প্রবীণ রাজনীতিবিদ পরশ দত্ত শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিজেপির হাত ধরে রাজনীতি শুরু করলেও, তিনি দীর্ঘ সময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বেহালা পূর্ব এবং পরবর্তীতে ২০১১ ও ২০১৬ সালে জগদ্দল থেকে তিনি জয়ী হন। আজ সকালে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে রাজ্য রাজনীতির এক বর্ণময় অধ্যায়ের অবসান ঘটল।

অন্যদিকে, শনিবার রাতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি সমর্থকরা অস্ত্র নিয়ে তাঁর বাড়ি আক্রমণের চেষ্টা করেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *