মায়ের কোল হারানো সেই মৃতপ্রায় হাতি শাবক এখন কার আশ্রয়ে?

অত্যাধুনিক চিকিৎসার জন্য জামনগরে স্থানান্তরিত অসুস্থ হস্তিশাবক ‘মায়া’

কেরলের মালায়াত্তুর থেকে উদ্ধার হওয়া ১৮ মাস বয়সি হস্তিশাবক ‘মায়া’কে উন্নত চিকিৎসার জন্য জামনগরের ভানতরায় স্থানান্তরিত করা হয়েছে। জন্মের পর থেকেই অপুষ্টিতে ভোগা এই শাবকটি গত জুলাই মাসে খেলার সময় কাঁধে গুরুতর চোট পায়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং হাঁটার ক্ষমতা হারালে বন দপ্তরের বিশেষ অনুমতিতে তাকে ভানতারার অত্যাধুনিক হাসপাতালে আনা হয়।

বর্তমানে ভানতারার পশু হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মায়ার চিকিৎসা চলছে। বুকের সংক্রমণ ও আঘাত নিরাময়ে তাকে উন্নত পেইন ম্যানেজমেন্ট দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *