প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত, শেষকৃত্য শনিবার!

প্রয়াত প্রাক্তন বিধায়ক পরশ দত্ত

প্রবীণ রাজনীতিবিদ ও প্রাক্তন বিধায়ক পরশ দত্ত ৭৮ বছর বয়সে লেক গার্ডেন্সের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর শুক্রবার রাত ৯টা ২০ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন। আজ সকালে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

রাজনৈতিক জীবনে তিনি তৃণমূলের টিকিটে ২০০১ সালে বেহালা পূর্ব এবং ২০১১ ও ২০১৬ সালে জগদ্দল কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। দলবদল ও রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী পরশ দত্ত কোভিডের পর থেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *