ট্রাম্পের কড়া বার্তা, ‘আরও বদল হবে’! কোপ পড়তে চলেছে কোন কোন আধিকারিকের উপর?
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের জেরে হোয়াইট হাউসের অন্দরে শুরু হয়েছে বড় রদবদল। শুক্রবার হোয়াইট হাউসের প্রথম মহিলা চিফ অব স্টাফ সুজ়ান সামরাল ওয়াইলসকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হোয়াইট হাউসের নীতি বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ এবং হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা স্টিফেন মিলার, যিনি আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। ট্রাম্পের কঠোর সীমান্ত ও অভিবাসী নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারী মিলারকে এই দায়িত্ব দেওয়ার পাশাপাশি, প্রশাসনের আরও কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
নির্বাচনী ভরাডুবির পর থেকেই ক্ষমতাসীন দলের অন্দরে চাপানউতর ও শীর্ষনেতৃত্বের মতান্তর প্রকাশ্যে এসেছে। দলের বড় একটি অংশের নিশানায় রয়েছেন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ, যাঁর ইস্তফার দাবি তোলার পাশাপাশি ইমপিচমেন্টের জল্পনাও তৈরি হয়েছে। এ ছাড়াও, অভিবাসন নীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রসচিব ক্রিস্টি নোয়েম, শ্রমনীতি নিয়ে লরি শ্যাভেজ-ডি রেমার এবং গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ভবিষ্যৎ নিয়েও দলীয় মহলে তীব্র জল্পনা ও অসন্তোষ শুরু হয়েছে।