মার্কিন মুলুকে হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ দীপাবলি উদ্‌যাপন, ট্রাম্পের হাতে তুলে দেওয়া হল ‘হনুমান চালীসা’

হোয়াইট হাউসের ওভাল অফিসে নিজের হাতে প্রদীপ জ্বালিয়ে জাঁকজমকপূর্ণভাবে দীপাবলি উদ্‌যাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশসচিব মার্কো রুবিও, সোশ্যাল সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদী, আমেরিকায় নিযুক্ত ভারতের দূত বিনয় মোহন কোয়াত্রা, এফবিআই পরিচালক কাশ পটেল এবং মাইক্রন টেকনোলজি ও আইবিএমের কর্ণধারসহ ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্যোগপতি বিশাল গোণ্ডল মার্কিন প্রেসিডেন্টের হাতে উপহার হিসেবে একটি ‘হনুমান চালীসা’ তুলে দেন এবং ভারত-আমেরিকার সুসম্পর্ক বজায় থাকার প্রার্থনা করেন।

উল্লেখ্য, ২০০৩ সালে প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে হোয়াইট হাউসে দীপাবলি উদ্‌যাপনের এই রীতির সূচনা হয়েছিল। পরবর্তীতে ২০০৯ সালে প্রেসিডেন্ট ব্যারাক ওবামা প্রথম ইস্ট রুমে প্রদীপ প্রজ্বলন করেন এবং সেই থেকেই ঐতিহ্য মেনে হোয়াইট হাউসে এই আলোর উৎসব নিয়মিত পালিত হয়ে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *