মুহূর্তের মধ্যে মৃত্যুপুরী! উত্তরপ্রদেশে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৫ মহিলার

উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ হিম্মতনগর গ্রামের কাছে একটি ট্রাকের ধাক্কায় মানুষবোঝাই ট্র্যাক্টর-ট্রলি উল্টে যাওয়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হরদোই জেলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বরগওয়াঁ গ্রামের বাসিন্দারা মালবাহী ওই গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকটি সজোরে ধাক্কা মারলে গাড়িটি উল্টে যায় এবং বহু যাত্রী নিচে চাপা পড়ে যান। খবর পেয়ে পিসায়ান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মহিলার মৃত্যু হয়, যাদের মধ্যে কাজল, সুশীলা, রুবি ও সুনীতার পরিচয় মিললেও একজনের মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। এই দুর্ঘটনায় গুরুতর আহত ১৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সীতাপুরে স্থানান্তরিত করা হয়েছে। জেলাশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *