ভোটার তালিকা থেকে নাম বাদ? সাত রাজ্যের জন্য বিরাট সুযোগ দিল নির্বাচন কমিশন!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) জেরে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া যোগ্য নাগরিকদের জন্য আরও একটি বিশেষ সুযোগের ঘোষণা করল নির্বাচন কমিশন। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলঙ্গানা এবং নাগাল্যান্ডে চলমান এই প্রক্রিয়ায় যাতে কোনও বৈধ ভোটার বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশিকা পাঠানো হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, পুরনো ভোটারেরা ফর্ম ৬ পূরণ করে পুনরায় নাম তোলার আবেদন করলে তা ‘মিথ্যা ঘোষণা’ হিসেবে গণ্য হবে না এবং তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে না; তবে শর্ত থাকে যে, ওই ব্যক্তির নাম অন্য কোনও বিধানসভা বা লোকসভা কেন্দ্রের তালিকায় থাকা চলবে না।

নাগাল্যান্ড, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং হরিয়ানায় আগামী ৩০ নভেম্বর এবং দিল্লিতে আগামী ২২ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কমিশনের এই পদক্ষেপে ভোটারদের দীর্ঘদিনের সংশয় ও উদ্বেগ দূর হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *