জমি মাফিয়াদের অত্যাচারে চরম পরিণতি! আদিবাসী নেত্রীর মৃত্যুতে উত্তাল ঝাড়খণ্ড

ঝাড়খণ্ডে জেন জি ছাত্রবিক্ষোভের রেশ কাটতে না কাটতেই এক আদিবাসী অধিকার কর্মী নিশা কুমারী ভগতের আত্মহত্যায় চরম অস্বস্তিতে পড়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের জমি নীতি ও আদিবাসীদের উপেক্ষার বিরুদ্ধে সরব থাকা ওই নেত্রী শুক্রবার আচমকা ফেসবুক লাইভ করে আত্মহত্যার কথা ঘোষণা করেন এবং প্রশাসনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন। ভিডিও প্রকাশের পরেই তাঁর দেহ উদ্ধার হলে পুলিশ তা ময়নাতদন্তের জন্য পাঠায় এবং প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনাই বলে অনুমান করা হচ্ছে।

এই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপির অভিযোগ, হেমন্ত জমানায় জমি হাঙরদের অত্যাচার ও জোর করে ধর্মবদলের জেরে আদিবাসীদের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে এবং এই জমানায় তাঁরা একেবারেই নিরাপদ নন। নৈতিক দায়িত্ব স্বীকার করে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করার পাশাপাশি, রাজ্য বিজেপির পক্ষ থেকে এই মৃত্যুর ঘটনার কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবিও তোলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *