নেহরুর ভুলে হাতছাড়া চট্টগ্রাম বন্দর, এবার কি ফের ভারতের অংশ হবে?

নেহরুর সিদ্ধান্তের কারণেই চট্টগ্রাম-সিলেট হাতছাড়া হয়েছে: নিশিকান্ত দুবে

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধে ঐতিহাসিক গাফিলতির অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে নেহরু তৎকালীন পূর্ব পাকিস্তানকে চট্টগ্রাম বন্দর, সিলেট ও নোয়াখালী উপহার দিয়েছিলেন। ত্রিপুরার তৎকালীন রাজার আপত্তি উপেক্ষা করে নেওয়া এই সিদ্ধান্তের ফলে উত্তর-পূর্ব ভারত কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। দুবের মতে, চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে থাকলে এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হতো এবং নিরাপত্তা ঝুঁকি অনেকাংশে হ্রাস পেত।

সাংসদের অভিযোগ, ইতিহাস বিকৃতির মাধ্যমে কংগ্রেস দেশভাগের ক্ষত আড়াল করেছে। তিনি দেশভাগের সময়কার এই ঐতিহাসিক ভুল সংশোধনের দাবি তুলেছেন। এদিকে টিপরা মোথা পার্টির প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মাও এ বিষয়ে সমর্থন জানিয়ে বলেন, রাজপরিবারকে অন্ধকারে রেখে ত্রিপুরা রাজ্যের অংশ পূর্ব পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছিল। নিশিকান্ত দুবে পরিশেষে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ন্যায় চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বিষয়টিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি বলে অভিহিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *