২০২৭ নির্বাচনের আগেই বাজিমাত, সরকারি কর্মীদের জন্য বড় উপহার যোগীর!

উত্তরপ্রদেশে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ৩ শতাংশ

উত্তরপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। রাজ্য সরকার মহার্ঘ ভাতা (ডিএ) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে, ফলে মোট ডিএ ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছাল। আগামী নভেম্বর মাস থেকে এই বর্ধিত হার কার্যকর হবে এবং নভেম্বর মাসের বেতন থেকেই কর্মীরা নতুন হারে ডিএ পাবেন।

পাশাপাশি, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বকেয়া অর্থ সংশ্লিষ্ট কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে সরকারের এই সিদ্ধান্ত লক্ষাধিক কর্মীর পরিবারে স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *