উদ্বোধনের আগেই ছাই! পুজো প্যান্ডেলে পুড়ে ছাই ৩০ লক্ষ টাকার স্বপ্ন।
November 8, 2026
পাঁশকুড়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত পুজোর মণ্ডপ, ক্ষতি ৩০ লক্ষ টাকা
নিজস্ব প্রতিবেদক: শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো পাঁশকুড়ার যশোড়াকালি বাজারের ৫৯তম বর্ষের ঐতিহ্যবাহী পুজোর মণ্ডপ। দাহ্য সামগ্রীতে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মণ্ডপে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনা সত্ত্বেও পুজো বন্ধ না করে ছোট আকারে আরাধনা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। বর্তমানে পুলিশ ও দমকল কর্মকর্তারা অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছেন।