পুরভোটের আগে আগরতলায় উন্নয়নের জোয়ার, চমকে ভরা ইশতেহার নিয়ে ময়দানে বিজেপি!

আগরতলায় বিজেপির মনোনয়ন পেশ, উন্নয়নের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী

আগরতলা পুরভোটের মনোনয়ন জমাকে কেন্দ্র করে আজ শহরে আয়োজিত হয় এক বর্ণাঢ্য মিছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দলীয় প্রার্থীদের সমর্থনে এই পদযাত্রা ছিল বেশ জনবহুল। কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে আগরতলার আমূল পরিবর্তনই তাদের প্রধান ইস্যু। ড্রেনেজ ব্যবস্থা, আবাসন প্রকল্প, স্বাস্থ্যসেবা ও পরিকাঠামোগত উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি ৫১টি ওয়ার্ডে বিপুল জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *