দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর বিশেষ পুজো, অশুভ বিনাশে কাঁপছে বাংলা!

কালীপূজায় মেতেছে রাজ্য, দক্ষিণেশ্বরে বিশেষ আরাধনা

কলকাতা: শক্তির আরাধনা ও আলোর উৎসবে আজ সেজে উঠেছে গোটা রাজ্য। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয়ের কামনায় শ্যামা পূজার বিশেষ আয়োজনে মুখরিত চারপাশ। মা কালীর কৃপায় মানবজীবন থেকে যাবতীয় অন্ধকার ও অশুভ প্রভাব দূর হবে—এই বিশ্বাসেই রাজ্যের প্রতিটি প্রান্তে চলছে দেবীর পূজা।

ভোর থেকেই দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা ভবতারিণীর বিশেষ আরাধনায় ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত। উৎসবের আমেজে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ। শান্তি ও কল্যাণের কামনায় রাজ্যের মন্দিরগুলোতে চলছে ভক্তদের বিশেষ প্রার্থনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *