অবশেষে সুখবর! ১৪ নভেম্বর বৈঠকে বসছে কলকাতা পুরসভার এমবিসি
November 9, 2026
কলকাতা পুরসভার এমবিসি বৈঠক ১৪ নভেম্বর
দীর্ঘ দশ মাস স্থগিত থাকার পর অবশেষে আগামী ১৪ নভেম্বর কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি (এমবিসি)-এর বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। প্রশাসনিক সূত্রে এই বৈঠকের প্রস্তুতির কথা নিশ্চিত করা হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে বৈঠক বন্ধ থাকায় শহরের বহু বড় নির্মাণ প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া থমকে ছিল, যার ফলে পুরসভার রাজস্ব আয়েও বড়সড় নেতিবাচক প্রভাব পড়েছে।
এই বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের প্রশাসনিক জট কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল। প্ল্যান অনুমোদনের জটিলতা দূর হলে পুরসভার আটকে থাকা রাজস্ব আদায়ের পথও প্রশস্ত হবে।