শুভেন্দুর বড় ঘোষণা, এবার কি নতুন কোনো চমক!

 

নন্দীগ্রামে ১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম: নন্দীগ্রামের উন্নয়নের লক্ষ্যে ১৫ কোটি টাকার একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের নির্বাচনী এলাকার প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগত পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি পেলেও নন্দীগ্রামের মানুষের প্রতি তাঁর আনুগত্য অটুট থাকবে।

এদিন স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, “আমার পদোন্নতি হতে পারে, দায়িত্ব বাড়তে পারে। কিন্তু নন্দীগ্রামের মানুষ আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন ও ভালোবাসেন। বারবার তাঁরা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমাকে নির্বাচিত করেছেন।” নন্দীগ্রামের মানুষের এই আস্থা ও বিশ্বাসই তাঁর কাজের মূল অনুপ্রেরণা বলেও তিনি মন্তব্য করেন। স্থানীয় উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *