নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর বড় ঘোষণা!

 

নন্দীগ্রামে ১৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম: নন্দীগ্রামের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ১৫ কোটি টাকা ব্যয়ে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন নিজের নির্বাচনী কেন্দ্রের উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমার পদোন্নতি হতে পারে, দায়িত্বও বাড়তে পারে। কিন্তু নন্দীগ্রামের মানুষ আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন এবং ভালোবাসেন। বারবার তাঁরা আমাকে সাংবিধানিক ব্যবস্থায় নির্বাচিত করেছেন।” এলাকার মানুষের প্রতি নিজের দায়বদ্ধতা থেকেই এই উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *