কল্যাণী এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর!
November 9, 2026
কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় মৃত সাইকেল আরোহী
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: শনিবার দুপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের আমবাগান এলাকায় এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন পলাশ ঘোষ নামের এক সাইকেল আরোহী। জানা গেছে, সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং চালকের সন্ধানে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় গাড়ির বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ।