মেদিনীপুরে শ্বশুরবাড়ি গিয়েই যুবকের রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী!

 

কেশপুরে শ্বশুরবাড়িতে যুবকের মৃত্যু, বিষপ্রয়োগের অভিযোগে স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন, কেশপুর: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে শ্বশুরবাড়িতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক যুবকের। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। এই ঘটনায় পুলিশ নিহতের স্ত্রীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি কেশপুরে নিজের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন প্রশান্ত নামে ওই যুবক। সেখানে খাওয়ার পর হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের দাবি, খাবারে বিষ মিশিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। অসুস্থ অবস্থায় প্রথমে তাঁকে কেশপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে দাসপুরের গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

দীর্ঘ প্রচেষ্টার পরও চিকিৎসকদের ব্যর্থ করে গত শনিবার, ৭ নভেম্বর সন্ধ্যায় ওই নার্সিংহোমে প্রশান্তর মৃত্যু হয়। নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে অবগত করে। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ প্রশান্তর স্ত্রীকে গ্রেফতার করে।

ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *