২৩ বছরের খরা কাটালেন গুরনুর ব্রার, নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের!

কিউইদের হারিয়ে সিরিজে এগিয়ে ভারত

নিউজিল্যান্ডের মাটিতে বৃষ্টির বাধা পেরিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ভারত। গুরনুর ব্রারের বিধ্বংসী বোলিংয়ে কিউইদের ইনিংস ১৩৪ রানে গুটিয়ে যায়। গুরনুর ৩০ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন। নিউজিল্যান্ডের মাটিতে ২০০৩ সালের পর কোনো ভারতীয় পেসারের এটি সেরা বোলিং পরিসংখ্যান।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতে চাপে পড়লেও ২৬ ওভারে ৭ উইকেটে ১১৩ রান তোলে। এরপর বৃষ্টি শুরু হলে ডিএলএস পদ্ধতিতে ৪ রানে জয়ী হয় সফরকারীরা। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *