দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও বুকস্টলে ভাঙচুর, কাঠগড়ায় বিজেপি!

হাবড়া ও নৈহাটিতে এসএফআই-এর বুকস্টল ভাঙচুর, অভিযোগের নিশানায় বিজেপি

কালীপুজোর মরশুমে উত্তর ২৪ পরগনার হাবড়া ও নৈহাটিতে এসএফআই-এর বুকস্টল ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাবড়ায় ফ্লেক্স লাগানো নিয়ে বিরোধের জেরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে স্টল ভাঙচুর ও মনীষীদের অবমাননার অভিযোগ তুলেছে এসএফআই। পাল্টা অভিযোগে নৈহাটিতেও একইভাবে ভাঙচুর চালানোর দাবি করা হয়েছে। গণতান্ত্রিক অধিকার খর্ব করার প্রতিবাদে সরব বাম ছাত্র সংগঠন।

তবে উভয় ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। নৈহাটির বিজেপি নেতা রূপক মিত্রের দাবি, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের দায় বিজেপির ওপর চাপিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে এসএফআই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *