নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটিংয়ের ঝড়, জয়ের স্বপ্ন দেখছে জুরেলরা!

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের প্রস্তুতি ম্যাচে চালকের আসনে ভারত ‘এ’। রবিবার দ্বিতীয় দিনে ধ্রুব জুরেল (৭১), তিলক বর্মা (অপরাজিত ৮১) ও ওয়াশিংটন সুন্দরের (অপরাজিত ৫০) দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ভারত ৫ উইকেটে ৪৬৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। কিউই বোলাররা ভারতীয় ব্যাটারদের সামনে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রসিধ কৃষ্ণার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৩৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে স্বাগতিকরা। সফরকারীরা এখন জয়ের লক্ষ্য নিয়ে তৃতীয় দিনের অপেক্ষায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *