‘বাজি ফাটালেই দূর হবে অসুখ!’ কালীপুজোর উদ্বোধনে গিয়ে এমনই দাবি পাপিয়ার

টালিগঞ্জে একটি কালীপুজো মণ্ডপের উদ্বোধনে গিয়ে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী মন্তব্য করেছেন যে, নিয়ম মেনে বাজি পোড়ানোর পাশাপাশি বাজি ফাটালে নাকি অনেক ‘অসুখ-বিসুখ’ চলে যায়। লালবাজারের কড়া নিরাপত্তা ও শব্দবাজি নিষিদ্ধকরণের নির্দেশিকার মধ্যেই তাঁর এই মন্তব্য রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে।

এর আগে কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবেশবান্ধব বাজি ব্যবহার এবং শব্দদূষণ রোধে প্রশাসনিক নির্দেশিকা মেনে চলার বিশেষ বার্তা দিয়েছিলেন। পুজোয় শান্তি ও আইনৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ বাজি রুখতে রাজ্যজুড়ে পুলিশ-প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে ও অভিযান চালিয়ে প্রচুর বেআইনি বাজি উদ্ধার করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *