বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০টিরও বেশি গাড়ির সংঘর্ষ, মৃত ১২
বুলগেরিয়ায় ঘন কুয়াশার কারণে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুয়াশার জেরে দৃশ্যমানতা অত্যন্ত কমে যাওয়ায় প্রথমে একটি লরি ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ঠিক পরেই নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে আসা একের পর এক দ্রুতগতির গাড়ি একে অপরকে সজোরে ধাক্কা মারে।
এই ধারাবাহিক সংঘর্ষে ৫০ থেকে ৮০টিরও বেশি ছোট-বড় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যস্ত জাতীয় সড়কটি মুহূর্তের মধ্যে দুর্ঘটনাস্থলে পরিণত হয়। খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় অন্তত ৪৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে।