শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদন নিয়ে মুখ খুলল সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পলাতক দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের বিষয়টি তারা শুনেছেন। তবে এই আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি কতটুকু, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। আবেদনের আইনি দিকগুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বর মাসে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করেন। দণ্ডিত আসামি হিসেবে তার এই আবেদনের বিষয়টি বর্তমানে সরকারি পর্যায়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *