নিষেধাজ্ঞা উঠতেই জালে আড়াই কেজির ইলিশ, বিক্রি হলো চড়া দামে

বাংলাদেশে ইলিশ ধরার ওপর দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই কুয়াকাটার এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি ইলিশ। মাছটির ওজন প্রায় দুই কেজি ৩০০ গ্রাম। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ওই এলাকায় ধরা পড়া প্রথম বড় ইলিশ এটি। বড় ইলিশের পাশাপাশি জেলের জালে আরও কিছু ছোট আকারের ইলিশও ধরা পড়েছে।

নিলামে মাছটি কিনেছেন জয়নাল ঘরামি নামের এক ব্যবসায়ী। তিনি মাছটির জন্য সাড়ে আট হাজার টাকা দাম দিয়েছেন। ব্যবসায়ী জয়নাল ঘরামি জানান, বাজারে বড় ইলিশের চাহিদা প্রচুর থাকলেও সেই তুলনায় জোগান খুবই কম। তাই মাছটির আকার দেখেই তিনি তা কিনে নিয়েছেন। ভালো লাভে মাছটি বিক্রি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ইলিশের সংরক্ষণ ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশে বেশ কিছু কঠোর আইন রয়েছে। ইলিশ দেশটির অন্যতম অর্থকরী সম্পদ এবং বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় মাধ্যম। প্রজনন মৌসুমের সময় ইলিশ ধরা নিষিদ্ধ থাকে এবং এই আইন মেনেই মৎস্যজীবীদের মাছ ধরতে হয়। সরকারি নিয়ম মেনে মাছ ধরার ফলে ইলিশের উৎপাদন বজায় রাখা সম্ভব হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *