গাজায় ইজরায়েলি হামলায় নিহত হামাসের রফাহ ব্রিগেডের শীর্ষ কমান্ডার

দক্ষিণ গাজায় ইজরায়েলি বাহিনীর এক বিশেষ অভিযানে হামাসের রফাহ ব্রিগেডের শীর্ষ কমান্ডার আবু ইউনুস নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতের পর ইজরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়। ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজায় হামাসের সাংগঠনিক ভিত মজবুত করা এবং নতুন করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের নেপথ্যে আবু ইউনুসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

হামাসের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, রবিবার আবু ইউনুসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই অভিযানে কেবল ওই কমান্ডারই নন, হামাসের আরও বেশ কয়েকজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ইজরায়েলি সেনা সূত্রে জানানো হয়েছে। দুই মাসের ব্যবধানে একই পদে থাকা দ্বিতীয় কোনো কমান্ডারের মৃত্যু হামাস শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার আবহে এই ঘটনা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইজরায়েলি বাহিনীর এই সাঁড়াশি অভিযান গাজার বিভিন্ন ঠিকানায় চালানো হয়। এই ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এবং আন্তর্জাতিক মহলেও এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *