পাকিস্তানের সঙ্গে নয়, দীপাবলিতে মোদীর কাছে বিশেষ আর্জি জানালেন বালোচ তরুণী!

 

পাকিস্তানের শাসন থেকে মুক্তির দাবি বালোচিস্তানের, মোদীর হস্তক্ষেপ চাইলেন ফারাহ বালোচ

নিজস্ব প্রতিবেদন: বালোচিস্তানের সাধারণ মানুষ পাকিস্তানের শাসন থেকে মুক্তি চেয়ে নতুন করে সোচ্চার হয়েছেন। সম্প্রতি একটি ভিডিও বার্তায় বালোচ অধিকার কর্মী ফারাহ বালোচ অভিযোগ করেছেন যে, নিজেদের ভূখণ্ডেই বালোচিস্তানের মানুষ ক্রীতদাসের মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বালোচিস্তানের জনগণ আর পাকিস্তানের সঙ্গে থাকতে চান না এবং তাঁরা পূর্ণ স্বাধীনতা চান।

ভিডিও বার্তায় ফারাহ বালোচ অভিযোগ করেন, পাকিস্তান কখনোই বালোচিস্তানের বাসিন্দাদের নিজেদের নাগরিক হিসেবে মর্যাদা দেয়নি। এই পরিস্থিতিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন, বালোচিস্তানের জনগণের কণ্ঠস্বর হয়ে তাঁদের এই স্বাধীনতা সংগ্রামে যেন ভারত সমর্থন ও সাহায্য প্রদান করে।

নিজের বক্তব্যে বালোচিস্তানের মানবিক সংকটের কথা তুলে ধরে ফারাহ বলেন, ভারতের মানুষ সৌভাগ্যবান যে তাঁরা দীপাবলি বা ইদের মতো উৎসব পরিবারের সঙ্গে উদযাপন করতে পারেন। কিন্তু বালোচিস্তানের অনেক পরিবারকে উৎসবের দিনেও প্রিয়জনদের সন্ধানে রাস্তায় নামতে হয়। তিনি কোয়েটা প্রেস ক্লাবের সামনে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পরিবারের সদস্যদের ধারাবাহিক প্রতিবাদের প্রসঙ্গটি উল্লেখ করেন।

ভিডিওর শেষে ফারাহ বালোচ ভারতের জনগণকে দীপাবলির শুভেচ্ছা জানান। নিজেকে ভারতের ‘ছোট বোন’ হিসেবে অভিহিত করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে ‘আজাদ বালোচিস্তান জিন্দাবাদ’ এবং ‘ভারত মাতার জয়’ স্লোগান দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *