দাদুর সম্পত্তিতে নাতির জন্মগত অধিকার নেই, বড় রায় সুপ্রিম কোর্টের
পারিবারিক সম্পত্তি সংক্রান্ত এক মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দাদুর সম্পত্তিতে নাতির সরাসরি কোনো জন্মগত অধিকার নেই। এই রায় সম্পত্তি বণ্টন ও উত্তরাধিকার সংক্রান্ত আইনি জটিলতার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ১৯৯৭ সালে এক নাবালক তাঁর মায়ের মাধ্যমে আদালতে মামলাটি দায়ের করেছিলেন। ১,৮১১ স্কোয়ারফুট আয়তনের ওই সম্পত্তির অর্ধেক অংশের ওপর নিজের আইনি অধিকার দাবি করেছিলেন তিনি। মামলাকারীর দাবি ছিল, সম্পত্তিটি তাঁর ঠাকুরদা এন রামকৃষ্ণের মালিকানাধীন ছিল এবং সেই সূত্রে তাঁর বাবা ও তাঁর নিজেরও ওই সম্পত্তিতে অধিকার রয়েছে। অতীতে একটি আপস মামলার মাধ্যমে আবেদনকারীর বাবা ওই সম্পত্তির অধিকার পেয়েছিলেন।
পরবর্তীকালে ১৯৯৭ সালে ওই সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরেই বিবাদের সূত্রপাত হয়। বিভিন্ন আইনি স্তর পেরিয়ে মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পৌঁছায়। শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণের ফলে সম্পত্তি বন্টন ও উত্তরাধিকার সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। দাদুর সম্পত্তিতে নাতির সরাসরি জন্মগত অধিকার না থাকার এই রায় আইনি মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।