হিমাচলপ্রদেশে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৬ যুবক

হিমাচলপ্রদেশের লডভড়োল এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় ছয় যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সিমস এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। বুধবার সকালে গাড়িটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। মৃত যুবকদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। পদ্হরের ডিএসপি লোকেন্দ্র নেগি এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকদের পরিচয় পাওয়া গিয়েছে। তাঁরা হলেন যশ, আয়ুষ, পঙ্কজ, আদিত্য, অর্ণব এবং অনুজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে চারজন নাবালক। মঙ্গলবার রাত থেকেই তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগালেও ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। লডভড়োল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর হিমাচলপ্রদেশ বিধানসভার শীতকালীন অধিবেশন নির্ধারিত সময়ের আগেই মুলতুবি করে দেওয়া হয়। যোগীন্দ্রনগরের বিধায়ক প্রকাশ রানা এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *