বিশ্বকাপে রোহিতকে চান রাহানে
August 11, 2026
রোহিত শর্মার ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পষ্ট অবস্থান নেওয়া উচিত। এমনটাই মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে। তিনি জানিয়ে দিয়েছেন, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের পরিকল্পনায় অবশ্যই ভারতের প্রাক্তন অধিনায়ককে রাখা উচিত। সেই সঙ্গে ভারতের পরবর্তী বিশ্বকাপ অভিযানের আগে অবশ্যই রোহিতকে নিয়ে কোনও রকম অনিশ্চয়তা যেন দলে না থাকে।