‘রামায়ণ’-এ সীতার কণ্ঠে অমি ত্রিবেদী, জানালেন ডাবিংয়ের অভিজ্ঞতা
November 10, 2026
‘রামায়ণ’ ছবিতে সাই পল্লবী অভিনীত সীতা চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডাবিং শিল্পী অমি ত্রিবেদী। এই চরিত্রে কাজ করাকে নিজের কর্মজীবনের অন্যতম বিশেষ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন তিনি।
অমি জানান, ১৭ বছর বয়সে ডাবিংয়ের জগতে পা রাখেন তিনি। দীর্ঘ কর্মজীবনে নানা চরিত্রে কণ্ঠ দিলেও সীতার মতো পৌরাণিক চরিত্রের জন্য কাজ করা তাঁর কাছে আলাদা গুরুত্বের।
সাই পল্লবীর অভিনয়ের প্রশংসা করে অমি জানান, অভিনেত্রীর আবেগের প্রকাশ তাঁকে চরিত্রটির সঙ্গে মানিয়ে কণ্ঠ দিতে সাহায্য করেছে। পরিচালক নীতেশ তিওয়ারির নির্দেশনার কথাও উল্লেখ করেছেন তিনি।
প্রস্তুতি সম্পর্কে অমি জানান, ডাবিংয়ের আগে তিনি সাধারণ দর্শকের মতো দৃশ্যগুলি দেখেন। তার পর দৃশ্যের অন্তর্নিহিত আবেগ বোঝার চেষ্টা করেন। সেই আবেগের সঙ্গে সামঞ্জস্য রেখেই কণ্ঠে চরিত্রটিকে ফুটিয়ে তোলেন।