বিশ্ব শ্যুটিংয়ে ব্রোঞ্জ জয় নীরজের, নিশ্চিত করলেন লস অ্যাঞ্জেলস অলিম্পিকের কোটা

বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক জয় করলেন ভারতীয় শ্যুটার নীরজ। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে এই সাফল্যের পাশাপাশি তিনি লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য কোটা নিশ্চিত করেছেন। এই ইভেন্টে ৩৬২.৮ পয়েন্টের জুনিয়র বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন রাশিয়ার দিমিত্রি এলেন পিমানভ। দ্বিতীয় স্থানে থেকে রুপো পেয়েছেন জ্যানি। যেহেতু জ্যানি আগেই অলিম্পিক কোটা অর্জন করে রেখেছিলেন, তাই নিয়ম অনুযায়ী ব্রোঞ্জজয়ী নীরজের কাছেই অলিম্পিকের টিকিট চলে আসে।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে ব্যক্তিগত পদকের অপেক্ষায় ছিলেন পঞ্জাবের এই শ্যুটার। এর আগে একাধিক প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেও পদক হাতছাড়া হওয়ায় হতাশ হতে হয়েছিল তাঁকে। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ব্যক্তিগত পদক জয়ের পর আবেগপ্রবণ নীরজ জানান, দলের হয়ে সাফল্য পেলেও ব্যক্তিগত পদকের জন্য তাঁর মধ্যে আলাদা খিদে ছিল। এই সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত এবং নিজের পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শুটিংকে এই খেলার অন্যতম কঠিন ও কারিগরি ইভেন্ট হিসেবে গণ্য করা হয়। প্রবল চাপের মুখেও নীরজের শান্ত থেকে লক্ষ্যভেদ করা ভারতীয় শুটিং মহলে নতুন আশার সঞ্চার করেছে। তাঁর এই স্মরণীয় জয় এবং অলিম্পিকের টিকিট নিশ্চিত করার পর দেশের ক্রীড়ামহলে খুশির হাওয়া বইছে। আন্তর্জাতিক ময়দানে ভারতীয় শ্যুটারদের এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে অলিম্পিকের মূল মঞ্চে দেশের পদক জয়ের প্রত্যাশাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *