বাস্তুশাস্ত্র মতে বাথরুমে খালি বালতি রাখা অশুভ, জেনে নিন এর কারণ

বাস্তুশাস্ত্র অনুযায়ী, জল সুখ, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। তাই বাড়ির বাথরুম বা রান্নাঘরে জলের পাত্র বা বালতি পুরোপুরি খালি রাখা অশুভ বলে মনে করা হয়। বাস্তুবিদদের মতে, জলের পাত্র খালি রেখে দিলে তা ধনসম্পদের দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে, যার ফলে পরিবারে আর্থিক অনটন এবং অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। এছাড়া খালি পাত্র নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে, যা পরিবারের সদস্যদের মধ্যে মানসিক চাপ, অবসাদ এবং পারস্পরিক অশান্তি সৃষ্টির কারণ হতে পারে।

রাতে ঘুমানোর আগে রান্নাঘর বা বাথরুমের জলের পাত্র খালি না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাত্রে সামান্য হলেও জল ভরে রাখা উচিত, যাতে অশুভ শক্তির প্রভাব থেকে ঘরকে মুক্ত রাখা যায়। বাস্তু মতে, রাতের অন্ধকারে খালি পাত্র সোজা করে রাখলে তা নেতিবাচক শক্তির আধার হয়ে ওঠে, যা জীবনের বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করতে পারে। তাই রাতে ঘুমানোর আগে পাত্রে জল ভরে রাখা বাঞ্ছনীয়।

যেসব বালতি বা পাত্র নিয়মিত ব্যবহারের প্রয়োজন হয় না, সেগুলোর ক্ষেত্রেও বিশেষ নিয়ম মেনে চলা জরুরি। অব্যবহৃত পাত্র মেঝেতে সোজা করে না রেখে সবসময় উল্টো করে রাখা উচিত। খালি পাত্র মুখ উপরের দিকে করে রাখলে তা থেকে নেতিবাচক শক্তি ছড়াতে পারে। তাই পাত্রে জল ভরে রাখুন অথবা সেটি উল্টে রাখুন। এই সহজ বাস্তু নিয়মগুলো মেনে চললে সংসারের অনেক সমস্যা ও অশান্তি দূর হতে পারে বলে প্রচলিত বিশ্বাস রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *