অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক অবিশ্বাস্য জয়ের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রান সংগ্রহ করে। পাকিস্তানের হয়ে ওপেনার উসমান খান ১০৭ রান করেন। এছাড়া আব্দুল কাদির ৮০ এবং অধিনায়ক ফারহান ইউসুফ ৬৩ রান যোগ করেন। ভারতের হয়ে কাব্য প্যাটেল ৪টি এবং ভেঙ্কট ৩টি উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকেই লড়াই চালায়। অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি ৮০ এবং আর্যবীর সহবাগ ৫৮ রান করেন। তবে মাঝপথে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে যায়। এক সময় জয়ের জন্য ৫১ বলে ৮৬ রানের প্রয়োজন ছিল এবং হাতে ছিল মাত্র ২ উইকেট।

শেষের দিকে মানাল চৌহান ৪৭ এবং মোহিত ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ উইকেটে চিরুগুপতি ভেঙ্কটকে সঙ্গে নিয়ে মোহিত ১৬ বলে ৩০ রান যোগ করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। যুব একদিনের আন্তর্জাতিকে এটিই সর্বাধিক রান তাড়া করে জয়ের নতুন নজির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *